slider
গাইবান্ধা উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের গণসংযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ৫ সাঘাটা-ফুলছড়ি শূন্য আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন নির্বাচনী প্রচারণায় ভরতখালী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গঞ্জে ভোট প্রার্থনাকালে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন ৮০ বছরের বৃদ্ধা মহিলা। আসন্ন ৪ জানুয়ারী সাঘাটা-ফুলছড়ি শূন্য আসনে উপ-নির্বাচনে বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে জুমারবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বাড়িবাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন মাহমুদ হাসান রিপন। ভোট প্রার্থনা কালে বেশ কয়েকজন ভোটাররা তাদের অভিমত ব্যক্ত করেন। বর্তমান সরকার শেখ হাসিনা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সাঘাটা ফুলছড়ির উন্নয়নের লক্ষ্যে আমরা নৌকা মার্কায় ভোট দিব ইনশাল্লাহ ।




