slider

গফরগাঁওয়ে প্রধান শিক্ষিকার ছেলে কতৃক সহকারী শিক্ষক অপদস্ত

মহিউদ্দিন ইরাক,গফরগাঁও : সোমবার ১৫ জুলাই ২০২৪ সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মলমল গাতিপাড়া মৌজার মারকাজ মসজিদ সংলগ্ন ১৮৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহিদা আক্তারের একমাত্র সন্তান জয় শেখ (১৪) প্রাইমারি স্কুলে এসে তার মায়ের কাছে টাকা চাইলে একপর্যায়ে তীব্র ঝগড়া সৃষ্টি হয়, এই সময় সেই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝগড়ার প্রতিবাদ করতে গেলে তাকে লাথি মারে তীব্র অপমান অপদস্ত করলে, একপর্যায়ে সহকারী শিক্ষক রাজীব মিয়া (৩৫) পার্শ্ববর্তী তার গ্রামের লোকজনকে জানালে লোকজন জয় শেখ এর বিচার করতে আসার পূর্বেই অন্যস্থানে শটকে পড়ে। পরে বেশ কয়েকজন মিলে স্কুল চলাকালীন সময়ে স্কুলে কয়েকঘন্টা সালিশ করেও জয় কে পাওয়া যায়নি।

স্থানীয় এক ব্যক্তি জানান এর আগেও এই স্কুলে কয়েকবার বিশৃঙ্খলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তখন পাগলা থানার পুলিশও এসেছিলো।

বেশ কয়েকটি ঘটনা ঘটে যাওয়ায় স্থানীয়রা তীব্র নিন্দা জানান এবং পাগলা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার এর বিশেষ সুদৃষ্টি কামনা করেন যাতে করে বহিরাগত কেউ এসে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে পারে। এলাকাবাসী কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button