খেলাশিরোনাম

ক্রিকেটারদের ১৩ দাবির ১০টি মেনে নিল বিসিবি

সাকিব-তামিমদের উত্থাপিত ১৩টি দাবির মধ্য থেকে ১০টি দাবি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০টি দাবির মধ্যে ৯টি ও কোয়াব ১টি দাবি মেনে নিয়েছে বোর্ড। দাবি মেনে নেয়ায় মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় বিসিবি কার্যালয়ে তার পাশেই ছিলেন ক্রিকেটারদের প্রতিনিধি সাকিব আল হাসান।
আসন্ন ভারত সফরকে সামনে রেখে ২৫ অক্টোর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। বিসিবি দাবি মেনে নেয়ার পূর্ব নির্ধারিত সেই তারিখ তথা শুক্রবার থেকেই ক্রিকেটারদের ক্যাম্প শুরু হচ্ছে মিরপুরে। আর চলমান জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে শনিবার থেকে।
গত সোমবার প্রাথমিক পর্যায়ে ১১ দফা দাবি করে খেলা বন্ধ করে দেয়ার ঘোষণা দেন সাকিব আল হাসানরা। তাদের সেই ঘোষণার পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার গুলশানে সংবাদ সম্মেলন করে ক্রিকেটাররা আগের দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন। সব মিলে ক্রিকেটারদের দাবি ছিল ১৩টি। এর মধ্যে ১০টি দাবি মেনে নেয় বিসিবি।
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সঙ্গে বিসিবির কোনো সম্পৃক্তা না থাকায় সাকিবদের সেই দাবি মেনে নেয়নি ক্রিকেট বোর্ড।
এছাড়া ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেট থেকে আয়ের লভ্যাংশ সাকিবদের প্রদান এবং নারী ক্রিকেটারদের ন্যায্য হিস্যা নিয়ে সবশেষ যে দুটি দাবি করেছেন টাইগাররা তা এখনই মেনে নিতে পারছে না বিসিব। সবশেষ সংযোজন এই দুই দাবি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে পরবর্তীতে বসার আশ্বাস দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button