রাজনীতি

ক্রসফায়ার’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা-মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ক্রসফায়ার’ কখনোই জঙ্গি সমস্যার সমাধান নয়। মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।

মেনন বলেন, ‘ক্রসফায়ারে’ জঙ্গি নিহত হচ্ছে। এই ‘ক্রসফায়ার’ জঙ্গি সমস্যার সমাধান নয়। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও দুর্বলতা।

এছাড়া এবারের ইউপি নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, সামরিক সরকার এবং বিএনপি-জামায়াতের ভোট ডাকাতির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে অবাধ নির্বাচনের ঐতিহ্য আমরা কায়েম করেছিলাম। কিন্তু এবারের ইউপি নির্বাচন সে ঐতিহ্য ধ্বংস করেছে। আর নির্বাচন কমিশন বসে বসে সেই ধ্বংসযজ্ঞ দেখেছে।

দেশে আইএস নেই জানিয়ে মেনন বলেন, দেশে আইএস নেই, তবে তাদের অনুগামী রয়েছে। তারাই গুপ্তহত্যা চালাচ্ছে। তাদের গুপ্তহত্যার শিকার হয়েছেন পুরোহিত, যাজক, বৌদ্ধভিক্ষু, মাজারের খাদেম, পীর, বাউল গবেষক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। এই আক্রমণ কোনো একক সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, সমগ্র বাংলাদেশের ওপর।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে সাম্প্রদায়িকতা প্রবেশ করেছে জানিয়ে মেনন বলেন, যখনই কোনো ব্লগার নিহত হন, তখনই পুলিশ ধর্মবিরোধী কিছু লিখেছেন কি না খুঁজে বেড়ান। কেউ নিহত হওয়ার পর ধর্মবিরোধী লেখার বিষয়টি উচ্চারিত হলে ওই হত্যা যথার্থ হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button