slider

কোম্পানীগঞ্জের ৮ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

নোয়াখালী প্রতিনিধি : সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা শপথ নিয়েছেন।
বুধবার (৯মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্ত মো. খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।
শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ২নং চরহাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ, ৩নং চরপার্বতী ইউনিয়নে কাজী মোহাম্মদ হানিফ, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে মো.হানিফ সবুজ, ৫নং চরফকিরা ইউনিয়নে জায়দল হক কচি, ৬নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী, ৮নং এলাহী ইউনয়নে আব্দুর রাজ্জাক।
এছাড়াও জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যান মো.বেলায়েত হোসেন শপথ গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button