slider

কেরানীগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (সোমবার) উপজেলার মিলনায়তন সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ এর সভাপতি শাহীন আহমেদ।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার ভূমি (মডেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা সহ আরো অনেকেই এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button