slider

কেরানীগঞ্জে ব্যবসায়ী হাবিবের মৃত্যুবার্ষিকী পলিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হাবিবুর রহমান হাবিব এর ১৭তম মৃত্যুবার্ষিকী।

২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মদিনাতুল উলুম মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতি আবু-বকর সিদ্দিক।

হাবিবুর রহমান হাবিব ‘বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতি’র সাবেক সভাপতি ও ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

মরহুমের পরিবার ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া শেষে এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) খালেদুর রহমান, ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব মো. মাহতাবউদ্দিন, হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম, সিম ব্রাইট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিদ্দিকুর রহমান, সংবাদসবসময়বিডিডটকম এর সম্পাদক মো. ইমরান হোসেন ইমু, ১নং কেরানীগঞ্জ মডেল টাউন মালিক ঐক্য সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর আলী, ব্যবসায়ী জন্টু মিয়া, জিনজিরা রসুলপুর সমাজসেবক সংগঠনের উপদেষ্টা সাজ্জাদ পারভেজ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button