বিবিধশিরোনাম

কেয়ারটেকারকে ছিঁড়ে খেল ব়য়্যাল বেঙ্গল টাইগার

শনিবার বিকেল ৫টা৷ আপন মনে বেনিড্রনের তেরা নাতুরা চিড়িয়াখানার ভেতরে কাজ করছিলেন একজন কর্মী৷ কিন্তু তিনি গুণাক্ষরেও টের পাননি কি অপেক্ষা করছে তার জন্য কয়েক মিনিটে পরেই৷ অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল একটি আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার৷ প্রাণ গেল ওই কেয়ারটেকারের৷
জানা গিয়েছে, নিজের মনে কাজ করার দরুণ ওই মহিলা খেয়াল করেননি যে, তার সামনে থাকা বাঘের খাঁচার দরজাটা খোলা ছিল৷ ঘটনাস্থলে যখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ পৌঁছায় তখন সব শেষ৷ মহিলার দেহেটা উদ্ধার করারা জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ অজ্ঞান করে বাঘটিকে৷
কিন্তু এই ঘটনার পরে উঠে এসেছে এক অদ্ভুত তথ্য৷ যেসময় ঘটনাটি ঘটেছে সেই সময় খোলা ছিল চিড়িয়াখানা৷ কিন্তু ওই বাঘের খাঁচাটি সাধারণ দর্শকদের দেখার জন্য সামনে না থাকায় সেই জায়গায় যেত না কোনো চিড়িয়াখানার দর্শক৷ ফলে পাওয়া যায়নি কোনো সাড়া শব্দ৷ মৃত মহিলা সম্পর্কে জানা গিয়েছে তিনি ওই বেনিড্রন এলাকাতেই বসবাস করতেন৷
তবে বেশি কিছু মুখ খুলতে চায়নি প্রশাসন৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার কারণ ও সম্পূর্ণ বিষয়ে তদন্ত চলছে৷ ফলে এখনই কিছু বলা যাবে না৷
বিশ্বের নিউ জেনারেশন ইমারশন পবার্কগুলির মধ্যে অন্যতম হল তেরা নাতুলা৷ যেখানে দর্শক কাঁচের মধ্যে দিয়ে সবচেয়ে কাছে দেখতে পারবে বনের পশুদের৷ যা তাদের মনো করাবে যে তারাও পশুদের সঙ্গেই রয়েছে৷ বর্তমানে এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় দুশো প্রজাতীর প্রাণী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button