Uncategorized

কুড়িগ্রামে নদী ভাঙনে রোধের দাবিতে ডিসি অফিসে ঘেরাও করেন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর এলাকার ভাঙন কবলিত মানুষজন নদীভাঙন প্রতিরোধে সমাবেশ, প্রতিবাদ মিছিল, ৪ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছে।
গতো মঙ্গলবার বিকেলে রৌমারী ও রাজীবপুর থেকে নৌকাযোগে আসা অর্ধ শতাধিক মানুষ প্রতিবাদ মিছিল সহকারে শহরে প্রবেশ করে। এসময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে।
কুড়িগ্রাম জেলা ও রৌমারী উপজেলা বাসদ যৌথভাবে কর্মসূচি আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন রৌমারী বাসদ’র আহবায়ক আবুল বাসার মঞ্জু, রংপুর বিভাগীয় সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, কুড়িগ্রাম জেলা বাসদ সমন্বয়ক কমরেড ফুলবর রহমান, রৌমারী বাসদের কমরেড সফিকুর রহমান, রমিচ উদ্দিন প্রমুখ।
বক্তারা জানান, রৌমারীকে রক্ষা করতে হলে ব্রহ্মপূত্রের পূর্ব পাড়ে টেকসই বাঁধ নির্মাণ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পূণর্বাসন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ এবং রৌমারী রাজীবপুর থেকে কুড়িগ্রাম জেলা সদরে নৌপথে যাতায়াতের জন্য সরকারিভাবে আধূনিক যানবাহন চলাচলের ব্যবস্থা গ্রহন করা। দাবী মানা না হলে আগামি মার্চ মাসে ৩০টি অ লে মিছিল ও সমাবেশকরণ, এপ্রিল মাসে নদী ভাঙন প্রতিরোধে কনভেশন, মে মাসে জেলায় জেলায় স্মারকলিপি পেশ এবং লংমার্চসহ বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button