শিরোনাম

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

সংবাদদাতা, কুমিল্লা : গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো চারজনের।
মঙ্গলবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাজী খায়েরের ছেলে হারুনুর রশিদ, কুমিল্লার বরুড়া উপজেলার আশরাফুল ইসলামের মেয়ে হালিমা বেগম, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসার হাজী আবদুল মাজিদের মেয়ে তানজিবেন্নেছা এবং কুমিল্লা নগরীর কাপ্তান বাজারের তাজ উদ্দিনের ছেলে গোলাম রহমান।
উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button