জাতীয়শিরোনাম

দেশের প্রথম ফোর লেন এক্সপ্রেস ওয়ের নির্মাণ শুরু হচ্ছে কাল-সড়ক পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের প্রথম ফোর লেন এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের উদ্বোধন হচ্ছে কাল। রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এই এক্সপ্রেস ওয়ে নির্মাণ প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের আরো বলেন, ছয় হাজার কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ করবে সেনাবাহিনী। পদ্মা সেতু চালু হওয়ার আগেই এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। পদ্মা সেতু চালু হওয়ার পর যে পরিমাণ লোড পড়বে এবং সড়কের প্রয়োজন হবে, সেই পরিকল্পনার অংশ হিসাবেই উন্নত মানের এই সড়ক নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।
মন্ত্রী বলেন, এই এক্সপ্রেস ওয়ের পাশে ধীর গতির সার্ভিস লেনও থাকবে। এটি চালু হলে সড়ক যোগাযোগে বৈপ্লিবিক পরিবর্তন আসবে। আর পদ্মা সেতুর চালু হলে আর্থ সামাজিক অবস্থার এত উন্নত হবে যে মানুষ গরিব থাকবে না।
এক্সপ্রেস ওয়ের কাজটি দ্রুত ও মানসম্মতভাবে করার লক্ষ্যেই সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেনাবাহিনীর কাজ শুরু করতে বিলম্ব হয় না। কারণ তাদের টেন্ডার সংক্রান্ত জটিলতা নেই।
এই সময় মন্ত্রীর সাথে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button