কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে দিবা রাত্রি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে সম্পন্ন হয় দাউদকান্দি গৌরীপুর ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপ- পরিচালক মোঃ শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুল আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ ও উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মোঃ খোরশেদ আলম ও ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার।




