slider

কিশোরীদের সাইকেল চালানো উদ্বুদ্ধকরণ

নাসির উদ্দিন,হরিরামপুর(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরীদের সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরীগণ পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৫৫ জন কিশোরী সাইকেল চালিয়ে হরিরামপুর উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করেন। সাইকেল চালিয়ে র‌্যালীতে স্লোগান দেয় “এগ্রোকোলজি চর্চা করি সবুজ পৃথিবী গড়ি, জলবায়ু ন্যাযতা দিতে হবে দিয়ে দাও, সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” নারী নীতিমালার বাস্তবায় চাই, বাল্য বিবাহ ও নারী নির্যাতনের ঠিকানা অন্ধকার জেল খানা, আন্তর্জাতিক নারী দিবস সফর হোক সফল হোক।
আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্ধারমানিক সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শুভ্রা রায়, প্রধান অতিথি হরিরামপুর উপজেলার চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শামীমা চায়না, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সি.সি. খন্দকার মুনছুর আলী, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন ও হরিরামপুর স্বেচ্ছাসেবক টিমের সদস্যগণ আলোচনায় বলেন এক সময় আমাদের দেশে নারীরা অনেক বেশী অবহেলিত ছিল।

আজকে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরিবারের নারী পুরুষ অনেক বেশী সচেতন হয়েছে। নারী স্কুলে পড়ছে ও মেধার পরিচয় দিচ্ছে। নারীরা শিক্ষা অর্জন করে সরকারি বেসরকারি চাকরিসহ নিজস্ব উদ্যোগ গ্রহন করে স্বাবলম্বি হচ্ছে। বারসিক হরিরামপুরে বিগত ২০১৫ সাল থেকে শিক্ষার্থীদের সাইকেল চালানো ও লেখা পড়ার জন্য উদ্বুদ্ধ করে আসছে। গ্রামে পারিবারের সাথে আলোচনা সভা করে উৎসাহীতকরণ, স্কুলে ও মাঠে নারীদের সাইকেল চালানো প্রতিযোগিতা। দিবস উদযাপনের মাধ্যমে সাইকেল র‌্যালী করে উৎসাহীত করে আসছে। ২০১৫ সালে গ্রামে ও স্কুল পর্যায়ে নারীরা সাইকেল চালানো দেখা যেত না। বারসিক নারী ও স্কুল শিক্ষার্থীদের ধারাবাহিক সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা ও লেখা পড়ার ক্ষেত্রে উসাহীত করে আসায়, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা এমএ রাজ্জাক মডেল উচ্চ বিদ্যালয়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়, আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ নারী শিক্ষার্থীগণ সাইকেল চালিয়ে স্কুলে আসছে। ফলে দুরের গ্রাম থেকে শিক্ষার্থীগণ স্কুলে সহজে লেখা পড়া ও অন্যান্য পারিবারিক কাজে সহযোগিতা করছে। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বারসিকে অভিনন্দন জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কিশোরীদের সাইকেল চালানো উৎসাহীত করায় ও প্রোগ্রামে যুক্ত করায়। আগামীতে হরিরামপুর উপজেলা থেকে ৪০০ সাইকেল নারী শিক্ষার্থীদের দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নারী অংশগ্রহনকারীদের সুন্দর সুশৃঙ্খলভাবে রাস্তায় সাইকেল র‌্যালী করার দিক নিদের্শনা প্রদান করেন।

বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টার দীঘ দিন নারী শিক্ষার্থীদের সাইকেল চালানো উৎসাহীত করে কাজ করায়। হরিরামপুরের অন্যান্য স্কুলের চেয়ে বয়ড়া ইউনিয়নের স্কুলগুলোতে নারী শিক্ষার্থীগণ স্কুলে সাইকেল চালিয়ে অধিকাংশ নারী শিক্ষার্থীগণ লেখা পড়া ও পারিবারে কাজে সহযোগিতা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button