খেলা

কিউই ঝড়ের কবলে ভারত : ওল্ড ট্রাফোর্ডে শ্মশাণের নিরবতা

২৩৯ রানে থেমে যখন মাঠ ছাড়ছিলেন স্যান্টনার ও বোল্ট তখন ওল্ড ট্রাফোর্ডে তুমুল হর্ষধ্বনি। পুরো স্টেডিয়ামটায় ভারতের সমর্থকদের উল্লাস। আধা ঘণ্টার মধ্যে সেই উল্লাস পরিণত হলো শ্মশাণের নীরবতায়। প্রথম চার ওভারে স্কোরটা দেখুন, ছয় রানে তিন উইকেট নেই। ৩১ ওভারে নেই ভারতের ৬ উইকেট।
ফিরে গেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি কে এল রাহুল দিনেশ কার্তিক ও হার্দিক পান্ডেও বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত ধুঁকছে কিউইদের বিরুদ্ধে। বোল্ট আর হেনরি মিলে রীতিমতো তছনছ করে দিয়েছেন ভারতের টপঅর্ডার। ভারতের এই ব্যাটিং বিপর্যয়ে
এমন একটি প্রত্যাবর্তন সম্ভবত অধিনায়ক কেন উইলিয়ামসনও আশা করেননি। এভাবেও ম্যাচে ফিরে আসা যায়। অথচ গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ আর আজ বুধবারের রিজার্ভ ডে-তেও নিউজিল্যান্ডের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক।
আট উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউজিল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button