উপমহাদেশশিরোনাম

কাশ্মীর আর ভারতের থাকবে না: বিধায়ক

জম্মু ও কাশ্মীর নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই বিতর্ক দানা বাঁধল ভারতের তামিল রাজনৈতিক দল এমডিএমকের প্রধান ও ভারতীয় সংসদের উচ্চকক্ষ’র সদস্য ভাইকোর মন্তব্যে। সোমবার এমডিএমকে প্রধান ভাইকো বলেন, ভারত যখন তার স্বাধীনতার শততম বছর উদযাপন করবে তখন কাশ্মীর আর ভারতের থাকবে না।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ওঁরা কাশ্মীরকে কাদার মধ্যে তলিয়ে দিয়েছে। আমি এর আগেও কাশ্মীর সম্পর্কে আমার মতামত প্রকাশ করেছি I কাশ্মীর সমস্যার জন্যে ৭০ শতাংশ দায়ী বিজেপি ও ৩০ শতাংশ দায়ী কংগ্রেস। ভারত যখন তার স্বাধীনতার শততম বছর উদযাপন করবে তখন কাশ্মীর আর ভারতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না।”
৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। বলা হয়, জম্মু-কাশ্মীর আর রাজ্য থাকবে না। হবে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুইটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল।
এ সিদ্ধান্তের কারণে বিক্ষোভ চলছে কাশ্মীরে। যা ঠেকাতে উপত্যকায় ১৪৪ ধারা ও কারফিউ জারি করে রেখেছে ভারতীয় বাহিনী।
বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের বিধানসভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button