রাজনীতি

কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে ড. কামাল, আসেননি বি চৌধুরী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আমন্ত্রণে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তবে ড. কামালের মুখোমুখি হতে আপত্তি জানিয়ে অনুষ্ঠানে আসেননি যুক্তফ্রন্ট ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী
শনিবার (৩ নভেম্বর) বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নের আলোচনা সভায় এসব কথা জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেন, আজ জেল হত্যা দিবসের আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন, ড. কামাল হোসেনসহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আরেকজনের থাকার কথা ছিল, তিনি সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। আমি তাকে আলোচনায় অংশ নিতে অনুরোধ করেছিলাম। শুক্রবার পর্যন্ত তিনি রাজি ছিলেন। আজ যখন শুনলেন এখানে ড. কামাল হোসেন আসবেন তখন তিনি আমাকে না করে দিয়েছেন, আসতে পারবেন না বলে জানিয়েছেন।
জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় শুরুর পর বিকেল ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান অতিথি ড. কামাল হোসেন। এ সময় তাকে স্বাগত জানান কাদের সিদ্দিকী।
জানা গেছে, এই আলোচনা সভা থেকেই ঐক্যফ্রন্টে যোগ দেবেন কিনা, তা স্পষ্ট করবেন কাদের সিদ্দিকী।
ড. কামাল হোসেন ছাড়াও আলোচনা সভায় যোগ দিয়েছেন, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button