slider

কলা চাষের ভিতর ঢেঁড়শের চাষ লাভোবান কৃষক মাহাবুল

মো: লিটন উজ্জামান, ভেড়ামারা,কুষ্টিয়া : ১৪ই মে রবিবার এ জেনো আজব বুদ্ধির ফসলের চাষ। কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানার গোলাপনগরের বাসিন্দা কৃষক মো: আব্দুল রাজ্জাকের ছেলে মো: মাহাবুল ইসলাম তিনি একজন পরিশ্রমী কৃষক তিনি মাঠের জমিতে বিভিন্ন চাষাবাদ করে থাকেন। তিনি নিজ বুদ্ধিতে কলা লাগানো জমিতে মাঝে মাঝে (ঢেঁড়শ) চাষ করেন এতে করে মো: মাহাবুল ইসলাম হাজার হাজার টাকা লাভবান। তিনি বলেন আমি যদি সরকারের থেকে সাহায্য পেতাম তা হলে কৃষির ভৃমিকা রুপে চাষাবাদের ফসল আরও উৎপাদনের ফসল ফলানোর ব্যবস্থা করতাম। আমার জমি না থাকায় অন্যের জমিতে চাষাবাদ করি কিছু দিন আগে আমি অন্য জনার থেকে ৩ বিঘা জমি নিয়ে কলার চাষ করি এবং কলার মাঝে মাঝে ঢেঁড়শ চাষ শুরু করি এতে করে আমার ফসল গুলো চাকচিকো এবং রোগ মুক্ত আশা করা যাচ্ছে যদি কোন প্রকার ঝর-তুফান না আসে এবং আমার কলা গাছ গুলো ক্ষতি না হয় তবে আমি এ কলা থেকে অনেক টাকা আয়ের আশাবাদী। বর্তমানে আমি ঢেঁড়শ চাষে অনেক টাকা আয়ের পর্যায় আছি এ টাকা দিয়ে আমার সংসারের যাবোতিও খরচ ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ সহ অন্যাঅন্য খরচ করতে হয় এই আয়ের টাকা দিয়ে। আমি সকল কৃষককে বলতে চাই আপনারা সবাই আমার মতো করে চাষাবাদ শুরু করুন আশা করি অনেক লাভবান হবেন।
বাংলাদেশের কৃষি উন্নয়ন ও সাফল্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button