শিরোনামশীর্ষ সংবাদ

করোনা মোকাবিলায় ৭২৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

দেশের অর্থনীতিতে প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাব মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল ১০টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
করোনা প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ করছি। এটা বাস্তবায়ন হলে দেশের মানুষের আর্থ সামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, আশা করছি, এই প্রণোদনা প্যাকেজ ঘোষণার মাধ্যমে সবাই আশ্বস্ত হবেন। সবাই এ প্রণোদনা থেকে উপকৃত হবেন। কাউকে চাকরি থেকে বিতাড়িত করা হবে না।
এ সময় শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। এর ফলে দেশে এই ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেনি। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।
তিনি বলেন, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে করোনাভাইরাস দেখা দেওয়ার পরই আমরা এ ব্যাপারে যথাযথ গুরুত্ব দিয়েছি। করোনা মোকাবিলায় তিন স্তরের কার্যক্রম গ্রহণ করা হয়। গত জানুয়ারি থেকে এই তিন স্তরের কার্যক্রম শুরু হয়েছে।
শেখ হাসিনা, প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্ব অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিশ্ব অর্থনীতিতে মন্দা শুরু হয়েছে বলে ইতোমধ্যে ঘোষণা করেছে।
এ সময় করোনা ঝুঁকির মধ্যেও দায়িত্ব পালন করে যাওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button