Uncategorized

করোনাভাইরাস : মানিকগঞ্জে সচেতনামূলক র‌্যালি

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ভাষা শহীদ রফিক চত্তর থেকে জনসচেতনামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন শেষে বাজার ব্রীজে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button