আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করাচিতে চীনা কনস্যুলেটে হামলা: কী বলছে চীন, পাকিস্তান ও ভারত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রধান শহর করাচিতে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে চীন ও ভারত। একইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত যে সহযোগিতা রয়েছে তা নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে।
ইমরান খানের মতে, এটি একটি ষড়যন্ত্র। তবে এ ধরনের ষড়যন্ত্র দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না জানান তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শোয়াং কনস্যুলেটে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, চীনা কনস্যুলেটে কর্মরত সবাই ভালো আছেন। পাকিস্তানে অবস্থানরত সব চীনা নাগরিক এবং চীনা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, ভারতও ওই হামলার নিন্দা জানিয়ে বলেছে, পাকিস্তানে চীনা কনস্যুলেটে হামলার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের সম্মুখীন করা উচিৎ বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মন্তব্য করেছে।
আজ (শুক্রবার) সকালে কয়েক জন অজ্ঞাত ব্যক্তি করাচিতে চীনা কনস্যুলেটে হামলা চালিয়েছে। এ ঘটনায় দুজন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া তিন হামলাকারী প্রাণ হারিয়েছে।
বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করে টুইট করেছে। গ্রুপটি বলছে, হামলা চালানো হয়েছে। কারণ চীনারা পাকিস্তানকে শোষণ করছে।#
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button