slider

কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন ধারায় পার্টি গড়ার ডাক

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি : “দুঃশাসন হটাও ব্যবস্থা বদলাও বিকল্প গড়ো” সমাজতন্ত্রের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী পরিবর্তন সাধন করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কাস্তে হাতুড়ি খচিত লাল ঝান্ডা হাতে নিয়ে এই জনপদে ৭৪ বছর ধরে মেহনতী মানুষের মুক্তির সংগ্রামে লড়াই সংগ্রাম করে আসছে।
আজ সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে মানিকগঞ্জ শহরস্থ উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে বিকেল ৪.০০ ঘটিকা থেকে সন্ধা ৭.০০ ঘটিকা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানিকগঞ্জের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আজাহারুল ইসলাম আরজু,তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব ইকবাল হোসেন কচি, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন,প্রগতি লেখক সংঘের জেলা সাধারন সম্পাদক কমরেড মো.নজরুল ইসলাম,কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক কমরেড সেতোয়ার হোসেন খান, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো রাসেল খান প্রমুখ ।
আরো কথা বলেন সিপিবি ঘিওর উপজেলা শাখার সভাপতি কমরেড দুলাল বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড আশরাফ সিদ্দিকী,শিবালয় উপজেলা কমিটির সভাপতি কমরেড বাদল মিয়া, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার, জেলা কমিটির সদস্য কমরেড এ্যাড. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন সিপিবির বয়স অনেক, অবিজ্ঞতা অনেক,এদেশের বৃটিশ বিরোধী উত্তাল আন্দোলন, ভাষা,স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখলেও এখনো ক্ষমতার মসনদে আসীন হইতে পারেনি। আমরা বৈশ্বিক পূঁজিবাদি অর্থনৈতিক ব্যবস্থার শৃঙ্খল ভেঙে সমাজের আমুল পরিবর্তন করতে চাই। আগামীতে নতুন ধারার পার্টি নিয়ে দ্বিদলীয় বৃত্ত ভেঙে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তির জাগরণ ঘটানোর মাধ্যমেই মেহনতী মানুষের ম্যন্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button