বিবিধশিরোনাম

কনের বাড়িতে হলো ‘বরভাত’

প্রচলিত নিয়ম ভেঙে বিয়ে করে আলোচনায় চুয়াডাঙ্গার মেয়ে খাদিজা আক্তার খুশি ও মেহেরপুরের ছেলে তরিকুল ইসলাম জয়। ব্যতিক্রমী আয়োজনে বিয়ের পর এবার কনের বাড়িতে বরভাত আয়োজন করে আবারও দেশ জুড়ে আলোচনায় নতুন এই দম্পতি।
সাধারণত বরযাত্রী নিয়ে বর কনের বাড়িতে যায় বিয়ে করতে। কিন্তু উল্টো চিত্র হয়েছে মেহেরপুরের গাংনীতে। সেখানে কনে প্রায় শতাধিক যাত্রী নিয়ে বিয়ে করেছে বরের বাড়িতে গিয়ে।
গত শনিবার ব্যতিক্রমী এই বিয়ে নিয়ে রীতিমতো আলোচনায় চুয়াডাঙ্গার মেয়ে খাদিজা আক্তার খুশি ও মেহেরপুর গাংনীর ছেলে তরিকুল ইসলাম জয়।
শুধু ব্যতিক্রমী বিয়ে করেই থেমে থাকেনি এই নবদম্পতি। রবিবার আবারও ব্যতিক্রমী আয়োজনে করেছে ‌‘বরভাত’।
প্রায় অর্ধ শতাধিক লোকজন নিয়ে বর আসেন চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে কনের বাড়িতে নিমন্ত্রণ খেতে। এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় নামে কনের বাড়িতে।
যুগ যুগ ধরে চলে আসা বিয়ের প্রথা ভেঙে ব্যতিক্রমী আয়োজনে বিয়ে প্রসঙ্গে কথা বলেন বর কনে দুই জনেই।
কনে খাদিজা আক্তারের মতে সমাজে নারী পুরুষের ব্যবধান কমাতে তাদের এই আয়োজন। এমন আয়োজনে পুরুষ শাসিত এ সমাজে নারীর সম অধিকার কিছুটা হলেও নিশ্চিত হবে বলে মত।
একেবারে ভিন্ন আয়োজনে বিয়ের পর ও বরভাত বর তরিকুল ইসলাম জয় বলেন, দেশে প্রথমবারের মত ব্যতিক্রমী বিয়ের পর একই ভাবে বরভাত। আয়োজনটি ছিল চমৎকার। বহু লোকজন আমাদেরকে দেখতে আসছে। দোয়া করছেন। এ এক অন্যরকম অনুভূতি।
চিরাচরিত নিয়ম ভেঙে ভিন্ন এক বিয়ের আয়োজনে দারুণ খুশি বর কনে দুই জনের পরিবারের লোকজনও।
প্রসঙ্গত, বিয়ে করতে সাধারণত কনের বাড়িতে যান বরযাত্রী। কিন্তু বিয়ের এই প্রথা ভেঙে মেহেরপুরের ছেলে আর চুয়াডাঙ্গার এক মেয়ে গড়েছেন ব্যতিক্রমী ইতিহাস।
শনিবার ঢাকঢোল পিটিয়ে, গানের তালে তালে গাড়ির সামনে কনে বেশে বসে বরের বাড়িতে গিয়ে বিয়ে করেন চুয়াডাঙ্গার মেয়ে খাদিজা আক্তার খুশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button