
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের রউয়া বিলে ধান কাটতে গিয়ে ধান বুঝাই নৌকাডুবিতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বোঝাই নৌকা ডুবার ৩-৪ ঘন্টা পর ভৈরব ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর মৃত অবস্থায় কৃষি শ্রমিকের মরদেহ বিলের তলদেশ থেকে উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কৃষি শ্রমিক আরিফুল হক(২০), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। গতকাল আরিফুল সহ কয়েকজন কৃষি শ্রমিক উপজেলার, চাঁদপুর ইউনিয়নের রউয়া বিলে,পানি থেকে নৌকায় ধান কেটে রাখা অবস্থায়,নৌকা বোঝাই হয়ে গেলে,নৌকা থেকে ধান নামানের জন্য পারের দিকে যাওয়ার সময়,নৌকাটি ডুবে গেলে, নিহত আরিফের সাথে সবাই সাঁতরায়ে ওপারে উঠতে পারলেও, আরিফ পানির নিচে তলিয়ে যান। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন পানিতে নিহত আরিফফুলকে খোঁজাখুঁজি করতে থাকে। তিন চার ঘন্টা চেষ্টায় ব্যর্থ হয়ে ডুবুরির জন্য ভৈরব ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর বিলের তলদেশ থেকে আরিফুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও এলাকাবাসী তার লাশ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ৩-৪ ঘন্টা পর ভৈরব ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ডুবুরী দল এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর, রাত্রে বিলের গভীর পানির তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


