sliderস্থানিয়

কটিয়াদীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ এপ্রিল সোমবার হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ বলেন, হাম ও রুবেলা প্রতিরোধ টিকা দান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের স্বাস্থ্য, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সময় অনুযায়ী সকল অভিভাবককে তাদের সন্তানদের বিভিন্ন জটিল অসুখ-বিসুখের জন্য সরকারি টিকা দান অত্যন্ত জরুরী। সময়মতো তিনি প্রত্যেক সন্তানের অভিভাবককে জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার জন্য আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button