
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভাস্থিত রইচ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মোহাইমিনুল ইসলাম আরিফ, বিদ্যালয়ের বর্তমান এডহ্ক কমিটির সভাপতি মোঃ হাদিউল ইসলাম বকুল, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় অতিথিরা বলেন শিক্ষা হলো জাতির মেরুদন্ড। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে উঠতে পারে না। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক ও প্রযুক্তি নির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার, অভিভাবক, শিক্ষক ও সমাজপতিএবং শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব নয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, মাহবুবুর রহমান দিদার, সহকারি শিক্ষক মুস্তাফা কামাল, মনোয়ারা বেগম, আফসানা জামিল, জসীমউদ্দীন, হাফিজুল হক, ওমর ফারুক, নন্দিতা রানী সরকার, শাহরিন সুলতানা, সায়েম খানও রওশনা বেগম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন নবম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার।




