sliderস্থানিয়

কটিয়াদীতে রিলাক্স রেস্টুরেন্টে অনৈতিক কর্মকান্ড আটক ৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে রিলাক্স রেস্টুরেন্টে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ৩ তরুণীকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। :

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা আচমিতা ইউনিয়নের রিলাক্স রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতদের মধ্যে রেস্টুরেন্টের রাঁধুনি মো.শফিকুল ইসলাম (২৫), মো. হোসেন (১৯) ও পাপন সূত্রধর (১৯) কে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করে। শফিকুল ইসলামকে তিন মাসের কারাদন্ড এবং মো. হোসেন ও পাপন সূত্রধরকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। এছাড়া আটক তিন তরুণীকে মুছলেখা রেখে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম আকন্দ এবং কটিয়াদী মডেল থানার পুলিশ টিম।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনৈতিক কর্মকান্ডের সময় তাদের আটক করা হয়। রেস্টুরেন্টের মালিক পালিয়ে গেছে। ভবনের ভেতরে অনৈতিক কাজের জন্য ছোট ছোট আলাদা কক্ষও পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button