কটিয়াদীতে বাংলাদেশ যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকার ঈদ সামগ্রী বিতরণ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকার উদ্যোগে দরিদ্র ও অসহায় তিনশত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এই উপলক্ষে ৩০শে মার্চ শনিবার কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, ২ কেজি ডাল, তিন কেজি আলু, ২ কেজি চিনি, দুই প্যাকেট লাচ্ছা সেমাই ও এক প্যাকেটগুড়ো দুধ সহ মোট সাতটি আইটেম বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি )তামারা তাজবিহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অফ আমেরিকা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ মিয়া, বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মইনুর রহমান মনির সহ আরো অনেকে। এ সময় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




