sliderস্থানিয়

কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বুধবার বিকেলে উপজেলা চত্বর থেকে প্রথমে একটি রেলি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলার সম্মেলন কক্ষে এক আলোচোনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম, বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া,কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, শিক্ষা অফিসার আবুল হোসেন, মুমূরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উপজেলা যুবদলের মাহবুব আলম মাসুদ, এন্ সি পির সমন্বয়ক এনামুল হক শিমুল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা রোমান আহমদ সহ আরো অনেকে।

বক্তারা শহীদদের আত্মত্যাগ মহিমা ও জুলাই আন্দোলনে তাদের অনন্য অবদানের কথা স্মরণ করেন। বক্তারা আরো বলেন জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায় যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আলোচনা শেষে শহীদদের স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button