slider

কচুয়া আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সূর্য্য চক্রবর্তী,(বাগেরহাট)প্রতিনিধি : কচুয়ায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে আইনশৃ ঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল ১১ টায় কচুয়া থানা চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সঞ্চালনায় কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল অফিস)মাহমুদুল হাসান এ সময় তিনি বলেন,স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে একি সাথে মন্দির কমিটি গুলোকে সেচ্ছাসেবক দল গঠন করে মন্দিরের নিরাপত্তার ব্যাবস্থা জোরদার করতে হবে।এ বিষয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে বলে উল্লেখ্য করেন।
এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম(খোকন),উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহমেদ,রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার,কচুয়া উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজামান ঝুমুর,যুগ্মআহবায়ক সুজন দিদার,মৎসজীবীলীগের সভাপতি রিপন শিকদার,কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার মল্লিক,সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ,কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বুলু,সাংবাদিক উজ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ কচুয়া উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।
এ বছর কচুয়া উপজেলায় মোট ৪৩ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার বিষয়ে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ মন্দির সম্পর্কে জানতে চাইলে পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বলেন এ বছর ৪৩ টি মন্দিরের মধ্যে আপাতত ৫ টি মন্দির ঝুঁকি পুর্ন্য হিসেবে ধরা হয়েছে, এগুলো হচ্ছে বাঁধাল ইউনিয়নের নিমাই আশ্রম,বাধাল বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির,গজালিয়া ইউনিয়নের সাউথ পুর শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির,ধোপাখালীর ইউনিয়নের পশ্চিম বিষের খোলা মন্দির ও রাড়িপাড়া ইউনিয়নের সাইনবোর্ড বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button