slider

নিয়ামতপুরে অবৈধভাবে জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ধারায় নাজমুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাড়ইল ইউনিয়নের চকধামাইল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।

অভিযুক্ত নাজমুল ইসলাম উপজেলার পাড়ইল ইউনিয়নের চকধামাইল গ্রামের মৃত লুৎফর রহমান ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়ন চাকধামাইল এলাকায় খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাঁটা, রাস্তা ধ্বংস ও পরিবেশ নষ্ট করায় নাজমুল ইসলাম নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button