আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ওয়াশিংটন বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিসাইল লঞ্চার!

বিমানে সামান্য একটা নেল কাটার নিয়ে ওঠার নিয়ম নেই, সেখানে মিসাইল লঞ্চার ব্যাগে নিয়ে বিমান যাত্রার উদ্যোগ নেন এক যাত্রী! বিমানবন্দরে যাত্রীদের লাগেজ স্ক্যান করার সময় এক যাত্রীর ব্যাগে ধরা পড়ে একটা মিসাইল লঞ্চার!
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে।
বিমানবন্দরের ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনস্ট্রেশন কর্তৃপক্ষ বলছে, সোমবার সকালে এক যাত্রীর ব্যাগ থেকে একটি মিসাইল লঞ্চার উদ্ধার করা হয়েছে।
ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনস্ট্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই যাত্রী সেনাবাহিনীর কর্মী। টেক্সাসের জ্যাকসনভিলে অঞ্চলের বাসিন্দা। তার ব্যাগে মিসাইল লঞ্চার কীভাবে এলো এমন প্রশ্নে তিনি বলেন, কুয়েতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় এই মিসাইল লঞ্চারটি সঙ্গে নিয়ে এসেছেন। মিসাইল লঞ্চারটি অকেজো। তাই নির্ভয়ে সঙ্গেই রাখেন।
ট্রান্সপোর্ট সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়, সমরাস্ত্র নিয়ে যাত্রীবাহী বিমানে ভ্রমনের অনুমতি নেই। তাই ওই মিসাইল লঞ্চারটি বাজেয়াপ্ত করে স্টেট ফায়ার মার্শালের দফতরে জমা দেয়া হয়েছে। তবে অস্ত্রটি বাজেয়াপ্ত করার পর ওই ব্যক্তিকে বিমানে ওঠার অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button