জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৫১ জনের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার ৩৪

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৬০টি। শনাক্তের হার ২২.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন। সুস্থতার হার ৫৪.৫৪ শতাংশ। মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ১১ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ১১ জন (৭৮.৯৬%) ও নারী ৫৩৬ জন (২১.০৪%)।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে ছয়জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে তিনজন।
হাসপাতালে মারা গেছে ৪২ জন এবং বাড়িতে ৯ জন।
বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ তিনজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ ১৫ জন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ ১১ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ‍দুইজন।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮১২ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৫৯৩ জনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button