খেলা
ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে হারলো দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভ ওয়ার্নার গত ম্যাচে হারের প্রতিশোধ নিয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএল আসরে ডেভ ওয়ার্নার নিজেকে ফিরে পান পুরোপুরি।
হায়দারাবাদের শিরোপা জেতায় ব্যাট হাতে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। অসাধারণ শর্ট খেলার জন্য বিশেষ পুরস্কারও পেয়েছেন তিনি। এই মানুষটিতে এমন করে গড়ে তুলেছে অসি ক্রিকেট বোর্ড।
এবার নিজ দেশের হয়ে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন
ডেবিড ওয়ার্নার। ত্রিদেশীয় সিরিজে এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় শনিবার রাতে ওই হারের প্রতিশোধ নিয়েছে অস্ট্রেলিয়া। ২ ছক্কা ও ১১ চারে শতক হাঁকিয়ে দলকে ৩৬ রানের জয় এনে দেয়া ওয়ার্নারই হয়েছেন ম্যাচ সেরা। ওয়ার্নার পার্কের লড়াইয়ে অস্ট্রেলিয়া ২৮৮ রানের সংগ্রহ পায়।
সুত্র: এমটিনিউজ২৪




