খেলাশিরোনাম

‘অপহরণে’র ঘটনায় শেষ হলো ফুটবলারের বিদায়ী ম্যাচ

অপহরণের ঘটনাতো ঘটেই প্রায়ই, তবে সেটা হয় কিছুটা আড়ালে। অপহরণকারীরাতো এটা জনসম্মূখে করতে চাওয়ার কথাও না। তবে এমন এক অপহরণের ঘটনা ঘটালেন অপহরণকারীরা, যার সাক্ষী ছিলেন পুরো স্টেডিয়ামের দর্শক। আর সেই ঘটনায় অপহরণ করা হয় ফুটবলার ইগনাজিও বারবাগালোকে। এ ঘটনার কারণে তার বিদায়ী ম্যাচটা স্মরণীয় হয়ে গেলো।
ইতালির তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভায়াগ্রানাদ ও নেব্রোদি। আর সেখানেই ভায়াগ্রানাদের ফুটবলার ইগনাজিও বারবাগালোকে মাঠ থেকেই অপহরণ করা হয়। বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে হঠাৎ করেই মাঠে একটি হেলিকপ্টার নেমে আসে। সেই হেলিকপ্টার থেকে দুই জন নেমে এসে ১৮ নম্বর জার্সিধারী ইগনাজিওকে সঙ্গে নিয়ে সেই হেলিকপ্টারে করে চলে যায়।
তবে গোটা ঘটনাটি কিন্তু সাজানো বলে জানা গেছে। পঞ্চান্ন বছর বয়সী এই ফুটবলার ইগনাজিও বারবাগালোকে বিশেষ সম্মান দিতে কিংবা স্মরণীয় করে রাখতেই এমন কাণ্ডটি ঘটানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button