খেলা

এভাবে বিয়ে করায় ফেঁসে যাচ্ছেন সৌম্য

গত ২১ ফেব্রুয়ারি সাতক্ষীরায় নিজ বাড়িতে সৌম্য সরকার তার বিয়ের আশীর্বাদে হরিণের চামড়াকে আসন হিসেবে ব্যবহার করেন। যে ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তাতেই যে কাল হলো তার!
এ ঘটনার তদন্ত করছেন বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের ইন্সপেক্টর অসীম মল্লিক। বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে হরিণের চামড়া ব্যবহারের কারণে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে সৌম্যকেও।
হরিণের চামড়ার ওপর দাঁড়িয়ে সৌম্যের আর্শীবাদ অনুষ্ঠান। ছবি: ফেসবুক
বাংলাদেশ বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক এসএম জহির উদ্দিন আকন এক গণমাধ্যমকে বলেছেন, ওই ঘটনার তদন্তে ঢাকা থেকে ইন্সপেক্টর অসীম মল্লিককে সাতক্ষীরায় সৌম্য সরকারের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি তদন্ত শেষ করে এর প্রতিবেদন অফিসে জমা দিলেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে বিয়ে করেন ক্রিকেটার সৌম্য সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খুলনা ক্লাবে বেশ ধুমধাম করেই হয়েছিল এই বিয়ের আয়োজন।
প্রসঙ্গত, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা ৬ অনুযায়ী, লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তির কাছে বন্যপ্রাণী, বন্যপ্রাণীর অংশ পাওয়া গেলে অথবা বন্যপ্রাণী থেকে উৎপন্ন দ্রব্য বিক্রয়, আমদানি-রফতানি করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ এক বছরের সাজা অথবা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে তিন বছরের সাজা অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button