জিতেই চলেছে রাজশাহী

বিপিএলে নিজেদের নবম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে যাওয়ার দাবি জোরদার করলো রাজশাহী কিংস। অন্যদিকে টানা তিন পরাজয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কায় পড়েছে রংপুর।
আজ রোববার লো স্কোরিং ম্যাচে রাজশাহীকে ১২৮ রানের আটকে রেখেও জিততে পারলো না শহিদ আফ্রিদি-সৌম্য সরকারের দল। মাত্র ৭৯ রানে অলআউট হয়েছে তারা। রাজশাহীর বোলিংয়ের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়েছে রংপুরের ব্যাটিং লাইনআপ। মাত্র ৮ রানে ৩ উইকেট নিয়েছে তরুণ স্পিনার নাজমুল ইসলাম। রংপুরের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন মোহাম্মদ মিঠুন।
এর আগে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের তোপের মুখে পড়লেও ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজের রেকর্ড জুটিতে লড়াই করার মত পুুঁজি পায় রাজশাহী। ৪৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়া রাজশাহী ১২৮ রান তুলেছে আর কোন উইকেট না হারিয়েছে। ফরহাদ ৩২ বলে ৪৪ ও মিরাজ ৩৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। রংপুরের পক্ষে আরাফাত সানী ৩টি ও আফ্রিদি ২টি উইকেট নিয়েছেন।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চারে উঠলো রাজশাহী, অন্যদিকে রংপুর নেমে গেলে পাঁচে।




