আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এবার ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা-হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টরের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ সময়ের উপদেষ্টা ও হোয়াইট হাউসের কমিউনিকেশন বিভাগের পরিচালক হোপ হিকস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসন খবর নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
খবরে বলা হচ্ছে, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ সংযোগ তদন্ত কমিটির নয় ঘণ্টার জিজ্ঞাসাবাদের একদিন পরেই পদত্যাগের ঘোষণা দেন ২৯ বছর বয়সী সাবেক মডেল ও ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক এই কর্মকর্তা।
সহকর্মীদের তিনি বলেছেন, হোয়াইট হাউসে কাজের পূর্ণতা পেয়েছেন তিনি। পদত্যাগের সঙ্গে জিজ্ঞাসাবাদের কোনও সম্পর্ক নেই।

মার্কিন প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, হিকস কখন হোয়াইট হাউস ছেড়ে যাবেন তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ তোলার পর পদত্যাগে বাধ্য হয়েছিলেন ট্রাম্পের স্টাফ সেক্রেটারি রব পোর্টার। এদিকে গেল সপ্তাহের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প এবং শীর্ষ দুই উপদেষ্টার সঙ্গে মতবিরোধের জেরে হোয়াইট হাউস থেকে বিদায় ঘণ্টা বাজছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার ও চীফ অব স্টাফ জন কেলির। এর আগেও ট্রাম্প প্রশাসন থেকে কয়েকজন সরে দাঁড়িয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button