দূর্ঘটনাশিরোনাম

এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক আটক

অগ্নিকাণ্ডের শিকার বনানীর এফ আর টাওয়ারের বর্ধিত অংশের তিনটি ফ্লোরের মালিক তাসভীর উল ইসলামকে গতকাল রাতে তাঁর বারিধারা আবাসিক এলাকার বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
রাত পৌনে ১১টার দিকে তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি (উত্তর) পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাজাহান সাজুর বরাত দিয়ে ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, তাসভীর উল ইসলাম ভবনটির ২০, ২১ ও ২২ তলার মালিক। তিনি কাসেম ড্রাইসেল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাসভীর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যের পাশাপাশি কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, মূল নকশায় এফ আর টাওয়ারটি ১৮ তলা পর্যন্ত নির্মাণের অনুমতি পেয়েছিল। কিন্তু পরে সেটি অবৈধভাবে ২২ তলা পর্যন্ত নির্মাণ করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে বনানীর ২২ তলা ভবনটিতে আগুন লাগে। এতে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসার পরই একের পর এক লাশ বের করে আনা হয়। পরে শুক্রবার সকালে পুলিশ জানায়, এ ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অগ্নিকাণ্ডে আহত একজন মারা যান।
গতকালই এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button