Uncategorized

এক বাঘাইরের দাম হাঁকিয়েছে ৭৫ হাজার

শ্রীমঙ্গল (মৌলভীবাজর) : পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবোরো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত হয়েছে মাছের মেলা। এবারের মেলায় উঠেছে ৪২ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। মাছ ব্যবসায়ী শহরতলীর লালবাগ এলাকার মো: হাবিব মিয়া ও হাফিজুর রহমান মাছটি এনেছেন। তারা এই মাছটির দাম নির্ধারণ করছেন ৭৫ হাজার টাকা। শ্রীমঙ্গলের পৌর শহরের নতুন বাজারে বুধবার ওই মেলা বসেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় সব রকমের মাছ সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। অনেককেই দাম-দর করতে দেখা গেছে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের ভিড় বেশি বলে জানিয়েছেন অনেক ব্যবসায়ী। তারা আশা প্রকাশ করছেন দিনের শেষে ক্রেতারা সাধ্যের মধ্যে তাদের পছন্দের মাছ কিনে নিয়ে যাবেন বাড়িতে।
মাছ বিক্রেতা মো: হাবিব মিয়া জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের বাজারে অন্য মাছ থাকলেও মূল আকর্ষণ বিশাল আকৃতির বাঘাইর মাছের। বাঘাইর মাছটির ওজন প্রায় ৪২ কেজি। এই মাছটি মেঘনা নদী থেকে ধরা হয়েছে। ৭৫ হাজার টাকা দাম চাইলেও দুপুর ১২টা পর্যন্ত মাছটির দাম উঠেনি বলে জানান তিনি।
মাছ ব্যবসায়ী জোনাইদ মিয়া বলেন, বেশিরভাগ মাছ হাকালুকি হাওর, হাইল হাওর ও মেঘনা নদী থেকে আনা হয়েছে।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আক্তার হোসেন বলেন, মেলায় বাজারে বড় বড় মাছ আনা হয়েছে। এক সাথে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। রুই, কাতলা, বোয়াল, বাঘাইর, চিতল, আইড়, ব্রিগেট, সিলভার কার্পসহ দেশী প্রজাতির সব রকমের মাছ উঠেছে এবারের মেলায়।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button