আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উ. কোরিয়ার সাথে সঙ্ঘাতে প্রস্তুত আমেরিকা’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির সাথে সঙ্ঘাতে যাওয়ার জন্য আমেরিকার সেনাবাহিনী প্রস্তত রয়েছে। তবে একইসাথে তিনি একথাও বলেছেন যে, পিয়ংইয়ং এবং ওয়াশিংটন ‘একটি যুদ্ধের কাছাকাছি’ রয়েছে বলে মনে করে না আমেরিকা। উত্তর কোরিয়ার সাম্প্রতিক আন্তঃমহাদেশী ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষার প্রতি ইঙ্গিত করে ম্যাটিস বলেন, শুধুমাত্র এই সক্ষমতার কারণে কোনো যুদ্ধ হবে বলে ওয়াশিংটন মনে করে না। আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে উত্তর কোরিয়ার সামরিক খাতগুলোতে পণ্য সরবরাহের বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করা হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এর পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পথও খোলা রাখতে চায় ওয়াশিংটন। উত্তর কোরিয়া মঙ্গলবার ঘোষণা করে, দেশটি একটি আইসিবিএম’র সফল পরীক্ষা চালিয়েছে। দেশটি দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যেকোনো স্থানে হামলা চালানো যাবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আইসিবিএম পরীক্ষার কথা স্বীকার করে বলেছে, ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। মার্কিন ভাষ্য অনুযায়ী এটি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আঘাত হানতে সক্ষম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button