১০ লাখ বিদেশি ফেরত পাঠাচ্ছে কুয়েত!

সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি সামনে এনে অনেকদিন ধরেই বিদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারটি আলোচনা হচ্ছিল কুয়েতে। এবার সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রায় দশ লাখ বিদেশিকে ফেরত পাঠাচ্ছে কুয়েত! তবে বিষয়টিকে অবশ্য গুঞ্জন বলেছেন কুয়েতের সামাজিক ও শ্রম মন্ত্রী।
দেশটির সামাজিক ও শ্রম মন্ত্রী হিন্দ আল সুবাইয়াহ জানিয়েছেন, দশ লাখের বেশি বিদেশিকে ফেরত পাঠানোর যে গুজব ছড়িয়ে পড়েছে, তার বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি নেই। একসথে এতো বিদেশিকে ফেরত পাঠানোর বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়নি বলে জানিয়েছেন কুয়েত মন্ত্রী।
এদিকে কুয়েতের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশই বিদেশি। দেশটিতে মোট ২৫ লাখেরও বেশি বিদেশি রয়েছে। তার মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছে অনেক।
ফলে গুঞ্জন সত্য হলে বড় দুশ্চিন্তার কারণই হতো বাংলাদেশিদের জন্য। তবে কুুয়েত শ্রম মন্ত্রীর এই কথার পর নির্ভার হতেই পারেন বাংলাদেশি নাগরিকসহ অন্যান্য বিদেশিরা।




