slider

উখিয়ার দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

এইচ.কে রফিক উদ্দিনঃ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ক্যাম্প ১৯ এর ব্লক এ-১৮ব্লকে ১৫-২০ জন দুষ্কৃতকারীরা এঘটনা ঘটায়।
এই ঘটনায় মৌলভী মো. ইউনুস ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিম এর ছেলে ও ক্যাম্প-১৩ এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. ফারুক আহমেদ।
তিনি জানান,একটি দুষ্কৃতকারীর দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে ( মাঝি) অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং হেডমাঝি আনোয়ার গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে তিনিও মারা যান।
ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে।অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button