slider

ঈদে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

জয়পুরহাট প্রতিধিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। ঈদের দিন দুপুরে হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নাইমুল ইসলাম সীমান্তের ২৮১/১২ পিলার এলাকায় ভারতের গয়েশপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার এস সুন্দর সিংকে মিষ্টি উপহার দেন। বিজিবি-বিএসএফ উভয়বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিল।

হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হলো। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি সহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া-নেওয়া হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button