ঈদগাঁওর পোকখালী ইউপি সচিবের অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নুরুল আজিম : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের সচিব এম নূরুল কাদের বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ইউনিয়নের সেবা বঞ্চিত বাসিন্দারা।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে পোকখালী ইউনিয়ন পরিষদের সামনে সেবা বঞ্চিতদের পক্ষে এই মানববন্ধনে অংশ নেন একতা সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। উক্ত মানববন্ধনে সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, এক মাসে একদিনও অফিস করেন না অভিযুক্ত সচিব নুরুল কাদের। যার কারণে কোনপ্রকার সেবা পাচ্ছেনা নাগরিকরা। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীরা। দালালদের মাধ্যমে কাজ করাতে আমরা অফিসে ডুকার সুযোগও নেই বলে দাবী করেন মানববন্ধন অংশ নেওয়া ভুক্তভোগীরা। একটি জন্ম নিবন্ধন সংশোধন করতে ১৭শ টাকা নেওয়ার পরে জম্ম নিবন্ধন দেওয়া হয়নি বলে জানান তারা।
এম নুরুল কাদের এর বিরুদ্ধে মানব বন্ধন করা অভিযোগের বিষয়ে জানতে মুঠো ফোনে যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ শনিবার থেকে এই সমস্যা আর থাকবেনা বলে ভুক্তভোগীদের আশ^স্থ করে বলেন, জনগন যেন সব সময় সেবা পায় এই বিষয় নিশ্চিতকল্পে আগামী শনিবার পরিষদের সকল সদস্যদের নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিন্টন রায় বলেন মানববন্ধনের ভিডিও প্রকাশিত হওয়ার পর পরই উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীকাল ০৯ মার্চ ২০২২ ইংরেজি থেকে ইউপি সচিব নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন এবং জনসাধারণকে সেবা প্রদান করবেন।আর যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ কারো বিরুদ্ধে থাকে,কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।




