আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরানে বৃহৎ তেল খনির সন্ধান

তেল সমৃদ্ধ দেশ ইরান নতুন করে বড়ো আকারের একটি তেলের খনির সন্ধান পেয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন তেল খনিটির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি হতে পারে দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলের খনি।
ইরানের জাতীয় তেল কোম্পানির পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজিস্তান প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে।
ইরানের জাতীয় তেল কোম্পানি গত মাসে নামাভারন এলাকায় একটি তেলক্ষেত্রের সন্ধান পায়। এ তেলক্ষেত্রে অন্তত পাঁচ হাজার ৩শ’ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সবচেয়ে বড়ো তেলক্ষেত্র আহওয়াজ প্রদেশে অবস্থিত এবং সেখানে অন্তত ছয় হাজার ৫শ’ কোটি ব্যারেল তেল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button