sliderউপমহাদেশশিরোনাম

ইমরানের গ্রেফতারে পাকিস্তান সেনাবাহিনীতে বিভক্তি, দুর্বল অবস্থানে সেনাপ্রধান

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারে সেনাবাহিনীতে বিভক্তির সৃষ্টি হয়েছে। সেনাপ্রধানও আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছেন। সোমবার ভারতের সংবাদ মাধ্যম সিএনএন-নিউজ-১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা সিএনএন-নিউজ-১৮ কে জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি লক্ষ্য করা গেছে। এমনকি সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনিরও বাহিনীর মধ্যে দুর্বল হয়ে পড়েছেন।

শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, কমান্ডাররা তাদের পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকটে চিফ অব স্টাফ অব আর্মড ফোর্সেস অব পাকিস্তান জেনারেল অসিম মুনিরের অপেশাদারিত্বে ‘কমান্ড অব পাকিস্তান’ সমস্যার মধ্যে পড়েছে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button