প্রবাস

ইতালিতে বাংলা কাগজ অ্যাওয়ার্ড নিয়ে মতবিনিময় সভা

বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড-২০১৯ এবারের আয়োজক দেশ ইতালি। আগামী ১৪ই এপ্রিল ইতালির বন্দর নগরী ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
গতকাল শুক্রবার বিকেল ৬টায় ভেনিস বাংলা স্কুলে বাংলা কাগজ ভেনিসের টিমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এবারের আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে স্পেন, ফ্রান্স, মরক্কো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা কাগজ ভেনিস প্রতিনিধি মোহাম্মদউল্লাহ সোহেল এর সঞ্চালনায় ও বাংলা কাগজের সম্পাদক রিয়াদ আহাদ এর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন লন্ডন থেকে আগত এ টি এন বাংলা ইউ কে প্রতিনিধি বদরুল আলম, যমুনা টিভি ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন, ৫২বাংলা টিভি ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন, স্পেন বাংলাদেশ সমিতির সভাপতি সুরুজ্জামান জামান, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সৈয়দ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পান্না, সহসভাপতি এম ডি আক্তার উদ্দিন, মহিলা সম্পাদিকা সোহেলা আক্তার বিপ্লবী, আসিক পলস, হান্নান মিয়া, সুরাইয়া আক্তার, এম ডি লিটন, নূর আলম ভূঁইয়া, রুনু আক্তার, হেলাল মিয়া, আলি আফাইসহ অনেকে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে ভেনিসের বাংলা কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সভায় কমিউনিটির নেতৃবৃন্দদের অংশগ্রহণে তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
এবারের অাওয়ার্ড অনুষ্ঠানে ইতালি বাংলা কমিউনিটির উন্নয়নে যারা নানাভাবে অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হবে। ১৪ই এপ্রিল ইতালীর ভেনিসে ইউরোপ থেকে আসা সাংবাদিকদের এবং রাজনৈতিক সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দদের মহামিলনে পরিণত হবে। অনুষ্ঠানটি ভেনিসের রুসোত হোটেল এ সন্ধ্যা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
জানা গেছে এ অনুষ্ঠানটিতে সুদূর ব্রিটেন থেকে আসা দু্ই শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দরা যোগদান করবেন এবং স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করবেন কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে থাকছে বাংলাদেশ সহইউরোপের শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, আবৃত্তিসহ নানা ধরনের বিনোদন মূলক অনুষ্ঠান। সুত্র : বাংলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button