Uncategorized

ইটালির বীচে ভাইরাল মোহময়ী শুভশ্রী

ইটালির বীচে মোহময়ী রূপে ক্যামেরায় বন্দি হলেন টলি-কুইন শুভশ্রী। সেই ছবি ফেসবুকে পোস্ট করতে না করতেই তা ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।
‘বস’ ছবির পর আবার একসঙ্গে জুটিতে পর্দায় রোম্যান্স করতে আসছেন জিৎ-শুভশ্রী। পুজোর জন্য তৈরি হচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। সেখানেই একসঙ্গে আবার রুপোলি পর্দায় ফিরছেন তাঁরা। তবে শুধু শুভশ্রী নয়। সঙ্গে আছেন সায়ন্তিকাও। ছবির নাম ‘অভিমান’।
মোহময়ী শুভশ্রী.
সম্প্রতি মুক্তি পেয়েছে জিৎ-এর অভিমান লুক। টলি-অন্দরের খবর এই ছবিতে দু’অবতারে দেখা যাবে জিৎ-কে। তবে ‘অভিমান’-এর চিত্রনাট্য নিয়ে এখনও কিছু বলতে চান না রাজ। ধীরে ধীরে দর্শকদের সামনে পরদটা খুলতে চাইছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, এখানে একেবারে ওয়ের্স্টান লুকে দেখা যাবে শুভশ্রীকে। অন্যদিকে সায়ন্তিকা রয়েছে ভারতীয় রমনীর বেশে।
আপাতত ‘অভিমান’ শুটিংয়ে ছবির কলাকুশলিরা রয়েছেন ইটালিতে। সেখানেই লাস্যময়ী রূপে ক্যামেরায় চারফ্রেমে বন্দি হয়েছে শুভশ্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button