ইউরোপে লকডাউন তুলে নেয়া হচ্ছে যেভাবে

করোনা মহামারি প্রকোপ শুরুর পর পরই ইউরোপের বিভিন্ন দেশ সংক্রমণ ঠেকাতে লকডাউন দিতে বাধ্য হয়েছিল ইউরোপের একাধিক দেশ। সময়ের পরিক্রমায় ভাইরাস পুরোপুরি নিশ্চিহ্ন না হলেও ধীরে ধীরে লকডাউন শিথিল করছে ইউরোপের দেশগুলো।
ফ্রান্সে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে এনে কিছু প্রাথমিক বিদ্যালয় খুলছে। পোশাক, বইয়ের দোকান, সেলুনও খুলছে। তবে রেস্তোরাঁ, সিনেমা হল ও বার বন্ধ থাকছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বেলজিয়ামে সোমবার থেকে অধিকাংশ দোকান খুলবে। তবে সেখানেও রেস্তোরাঁ, বার ও ক্যাফে বন্ধ।
নেদারল্যান্ডসে আজ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে। এ ছাড়া পাঠাগার, গাড়ি চালানো শেখার স্কুল এবং চুল কাটার দোকানও খুলছে।
সুইজারল্যান্ডে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলছে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। রেস্তোরাঁ, বইয়ের দোকান ও জাদুঘরে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে।
স্পেনে একসঙ্গে ১০ জনের বেশি জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না। যুক্তরাজ্যে চলতি সপ্তাহে লকডাউন শিথিল হচ্ছে। তবে কোথাও কোথাও রয়েছে শক্ত কড়াকড়ি।
ডেনমার্কে আজ থেকে খুলছে বড় বিপণিবিতানগুলো। পোল্যান্ডে হোটেল খুলে দেওয়া হচ্ছে। তবে বিদেশ থেকে কেউ এলে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।



