আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমা সভ্যতার ভবিষ্যৎ ঝুঁকির মুখে : ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, পশ্চিমা সভ্যতার ভবিষ্যৎ ঝুঁকির মুখে রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে এক ভাষণ দেবার প্রস্তুতি নিচ্ছেন যেখানে তিনি পশ্চিমা সভ্যতার ভবিষ্যৎ নিয়ে এমন বক্তব্য রয়েছে।
ট্রাম্পের উদাহরণে পোল্যান্ড এমন একটি দেশ যা নিজ সভ্যতা ও সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য প্রস্তুুত। তবু ‘সন্ত্রাসবাদ ও চরমপন্থা’র হুমকি নিয়ে হুঁশিয়ারি বার্তাও দেবেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প জি-২০ সম্মেলন উপলক্ষে জার্মানি যাবার আগে বর্তমানে পোল্যান্ড সফরে রয়েছেন।
জার্মানিতে শীর্ষ বৈঠকের আগে কেন তিনি পোল্যান্ড সফরে গিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
১৯৪৪ সালে নাৎসি দখলদারদের বিরুদ্ধে ওয়ারসো বিদ্রোহে প্রায় ২ লাখ পোলিশ নাগরিককে জীবন দিতে হয়েছিল। তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের সামনে আজই বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার বক্তব্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ও উঠে আসবে।
আগামীকাল শুক্রবার জার্মানির হ্যামবুর্গে জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button